সাড়ে ২৭ বছর কারাগারে কাটিয়ে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিলেন পুলিশের তালিকার শীর্ষ সন্ত্রাসী শেখ মোহাম্মদ আসলাম ওরফে ‘সুইডেন আসলাম’। বছর দুয়েকের মতো কারাগারের বাইরে থেকে আবার গ্রেপ্তার হলেন তিনি।পুলিশ বলছে, রাজধানীর কারওয়ান বাজার, তেজগাঁও ও ফার্মগেট এলাকায় চাঁদাবাজি, বিপণিবিতান দখলসহ বিভিন্ন অপরাধে নতুন করে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে আসলামের বিরুদ্ধে। তাঁকে খুঁজছিল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আসলামকে গত রোববার রাতে ঢাকার হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, তিনি থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া যাচ্ছিলেন।২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর অস্থির পরিস্থিতিতে সাত আলোচিত সন্ত্রাসী জামিনে মুক্ত হন। তাঁদের একজন আসলাম। ডিবির একটি সূত্র বলছে, জামিনে মুক্তির পর একটা পর্যায়ে তিনি বিদেশে চলে যান। সেখান থেকে কারওয়ান বাজার, তেজগাঁও ও ফার্মগেট এলাকার অপরাধজগৎ নিয়ন্ত্রণ করতেন। ঢাকায় মাঝেমধ্যে আসতেন।সর্বশেষ ৪ নভেম্বর মালয়েশিয়া থেকে ঢাকায় আসেন আসলাম। তাঁর দেশে ফেরার খবর পেয়ে গোয়েন্দারা ইমিগ্রেশন পুলিশকে অবহিত করেন। একটি পুরোনো মামলার নথিসহ তাঁকে গ্রেপ্তারের অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়। ওই চিঠির ভিত্তিতে গত রোববার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, কারওয়ান বাজার, তেজগাঁও ও ফার্মগেটকেন্দ্রিক বিভিন্ন অপরাধে নতুন করে সুইডেন আসলামের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।টিটন হত্যা মামলায় তাঁকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।ঢাকার নিউমার্কেটের পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনের বটতলায় গত ২৮ এপ্রিল রাত পৌনে আটটার দিকে টিটনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি পুলিশের তালিকার আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের শ্যালক। এ ঘটনায় টিটনের ভাই সাঈদ আক্তার রিপন নিউমার্কেট থানায় মামলা করেন।মামলায় আসামিদের তালিকায় সন্দেহভাজন হিসেবে কয়েকজনের নাম উল্লেখ করা হয়। তাঁরা হলেন শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল, বাদল ওরফে কিলার বাদল, শাহজাহান ও রনি ওরফে ড্যাগারি রনি। এখন এ মামলায় সুইডেন আসলামকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।পাঁচ মাসে চারবার…
Leave a Reply