1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
Logo

পুলিশ বক্সে আগুন, মামলার বাদী হতে রাজি না হওয়ায় ট্রাফিক সার্জেন্ট সাময়িক বরখাস্ত

রিপোর্টারের নাম:
  • আপডেট: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন কর্মসূচির’ সময় চট্টগ্রাম নগরের একটি ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় মামলার বাদী হতে রাজি না হওয়ায় এক ট্রাফিক সার্জেন্টকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অমান্য ও দায়িত্বে অবহেলার অভিযোগে মঙ্গলবার তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। বুধবার বিষয়টি জানাজানি হয়।সাময়িক বরখাস্ত হওয়া সার্জেন্টের নাম মুজাহিদুল ইসলাম। তিনি ২০১৭ সালে সার্জেন্ট পদে পুলিশে যোগ দেন। তাঁর বাড়ি গোপালগঞ্জে।নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ সাময়িক বরখাস্তের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, পুলিশ বক্সে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় মামলা করার জন্য দায়িত্বে থাকা ট্রাফিক সার্জেন্টকে নির্দেশ দিয়েছিলেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। কিন্তু তিনি মামলার বাদী হতে রাজি হননি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অমান্য ও দায়িত্বে অবহেলার কারণে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরে ট্রাফিকের অন্য একজন পুলিশ সদস্য বাদী হয়ে মামলা করেন।পুলিশ সূত্র জানায়, ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন কর্মসূচির’ সময় চট্টগ্রাম নগরের বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকার ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। ওই পুলিশ বক্সের দায়িত্বে ছিলেন সার্জেন্ট মুজাহিদুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira