আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দিলো বিএনপি
প্রকাশিত: ৩০-০৭-২০২৩ ১৪:১৪
আপডেট: ৩০-০৭-২০২৩ ১৪:৫১
নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনের কাছে গতবছরের আয় এবং ব্যয়ের হিসাব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। রোববার (৩০ জুলাই) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ হিসাব জমা দেন।
এতে দেখা যায়, ২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দলটির মোট আয় ৫ কোটি ৯২ লাখ ৪ হাজার ৬৩২ টাকা। এই সময়ে বিএনপির মোট ব্যয় হয়েছে ৩ কোটি ৮৮ লাখ ৩৩ হাজার ৮০৩ টাকা।
আয়ের উৎস হিসেবে জাতীয় নির্বাহী কমিটির সদস্যদের চাঁদা, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে অনুদান এবং ব্যাংক এফডিআর থেকে অর্জিত সুদের কথা উল্লেখ করা হয়েছে।
ব্যয়ের খাত হিসেবে অফিসের বিভিন্ন খরচ, পোস্টার ও লিফলেট ছাপানো, বিজ্ঞাপন ও ক্রোড়পত্র, বিভিন্ন জেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, নিহত আহত নেতা-কর্মীদের পরিবারকে আর্থিক সহায়তা, বিভিন্ন ইফতার মাহফিল এবং বিবিধ খরচের কথা উল্লেখ করা হয়েছে।
এসময় রুহুল কবির রিজভীর সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল খায়ের ভুইয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন অসীম, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী।
Leave a Reply