
টাইম নিউজ ডেস্কঃ গত বুধবার (১৬ আগষ্ট) বিকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজের বদলি জনিত বিদায় সংবর্ধনা।
বিদায়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বিদায় আমাদের একটা নিয়মিত অংশ। ইউএনও হিসেবে এটা আমার একমাত্র উপজেলা। যারজন্য এ উপজেলার আমার কাছে অনেক গুরুত্ব বহন করে। বিদায় একটা দুঃখের বিষয় কিন্তু আমার কাছে একটা নতুন কিছু দায়িত্ব পাওয়া। ২ বছর ৮মাস কিভাবে পার হয়েছে আমি বুজতেই পারি নাই। তারমানে আমি বলবো আমার সময়টা ভালো গেছে। আমি একটা ভালো টিম পেয়েছি।
সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর সহকারি কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্যাহ।
বাপসার সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস রোকনের সঞ্চালনায় অনুভূতি ব্যক্ত করেন, বাপসার যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুল হাসান, আশিকাটি ইউপি সচিব আবু বকর, হিসাব সহকারি মো. সালাউদ্দিন প্রমূখ।
বক্তারা অনুভূতি ব্যক্ত করে বলেন, আপনি মাতৃকালীন ছুটিতে থেকেও বাসায় বসেও কার্যক্রম পরিচালনা করেছেন। আপনি আপনার দায়িত্বে থেকে শাসনও করেছেন আবার আদর স্নেহও করেছেন।
Leave a Reply