1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
Logo

টি–টুয়েন্টিতে ২০০ উইকেটের চূড়ায় রশিদই প্রথম

রিপোর্টারের নাম:
  • আপডেট: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে প্রথম বোলার হিসেবে ৫০ উইকেট পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদির। সেটা ২০১০ সালে এবং ক্রিকইনফোর হিসাবে তখন রশিদ খানের বয়স ১২ বছর।টিভি পর্দায় আফ্রিদির বোলিং ভীষণ মনে ধরেছিল কিশোর রশিদের। সে বয়সে ব্যাটিংয়ে বেশ ভালো হলেও ধীরে ধীরে লেগ স্পিনেও হাত পাকান আফ্রিদির মতোই। ১৬ বছর পর সেই রশিদ এখন এমনই এক উচ্চতায়, যেখানে তাঁকে দেখে শুধু আফ্রিদি নন, সাধারণ ক্রিকেটপ্রেমীও খুশি হবেন।টি–টুয়েন্টিতে রশিদ বেশ আগে থেকেই সর্বকালের অন্যতম সেরা বোলার। সেই পথেই গতকাল রাতে নিজেকে অনন্য একটি উচ্চতায় তুলেছেন। আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে প্রথম বোলার হিসেবে ২০০ উইকেটের দেখা পান আফগান লেগ স্পিনার। শারজায় জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি–টুয়েন্টিতে ১৯ রানে জয়ের ম্যাচে তাদিনাওয়াশে মারুমানিকে এলবিডব্লু করে মাইলফলকটির দেখা পান ২৮ বছর বয়সী রশিদ।ছেলে ও মেয়েদের ক্রিকেট মিলিয়ে প্রথম ক্রিকেটার হিসেবে মাইলফলকটির দেখা পেলেন আফগান তারকা। ২০১৬ সালে আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে প্রথম বোলার হিসেবে ১০০ উইকেট নেন ওয়েস্ট ইন্ডিজ নারী দলের স্পিনার আনিসা মোহাম্মদ। দুই বছর আগে ১৫০ উইকেট নেওয়ায় প্রথম হন নিউজিল্যান্ড কিংবদন্তি টিম সাউদি। গত বছর সেপ্টেম্বরে সেই সাউদিকেই পেছনে ফেলে আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারি হন রশিদ। এবার প্রথম বোলার হিসেবে পেলেন ২০০ উইকেটের দেখাও।আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে নিজেকে অনন্য উচ্চতায় তুলেছেন রশিদ খান১১ বছরের আন্তর্জাতিক টি–টুয়েন্টি ক্যারিয়ারে ১২০ ইনিংসে রশিদের উইকেট এখন ২০০টি। গড় ১৪.৬ ও ইকোনমি রেট ৬.১৪। প্রতি ১৩.৭টি ডেলিভারি পরপর একটি করে উইকেট নিয়েছেন। রশিদ কতটা ভালো, সেটা বোঝা যায়, তালিকাটির দুইয়ে থাকা ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রশিদের পরিসংখ্যানে তাকালে। আদিলের আন্তর্জাতিক টি–টুয়েন্টি ক্যারিয়ার ১৭ বছরের। এ সময়ে ১৪৬ ইনিংসে তাঁর শিকার ১৭১ উইকেট। ২৩.৪২ গড়ে ইকোনমি রেট ৭.৫৬। প্রতি ১৬.৫ ডেলিভারি পরপর নিয়েছেন একটি করে উইকেট।আরেকটি লঙ্কা-কাণ্ড হলো না, ১৭ বলে ৫ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার হারআন্তর্জাতিক টি–টুয়েন্টিতে সর্বোচ্চ উইকেট নেওয়ার এ তালিকায় শীর্ষ চারজনই স্পিনার। এই শীর্ষ চারের মধ্যে তিনজনই আবার লেগ স্পিনার। ১১৬ ইনিংসে ১৬৫…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira