ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়ায় (এসআইআর) অনিয়মের অভিযোগে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের মধ্যে দিল্লি মেট্রো পরিষেবা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চালু রাখতে এবং ইন্টারনেট পরিষেবা ব্যাহত না করতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। বিক্ষোভকারীরা মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছেন।আজ রোববার সুপ্রিম এই নির্দেশ দিয়েছেন। আদালত বলেছেন, যাবতীয় বিধিনিষেধ অবশ্যই সংবিধানের ১৯(২) অনুচ্ছেদের অধীনে থাকা জনশৃঙ্খলাসংক্রান্ত শর্তাবলির ওপর ভিত্তি করে হতে হবে।ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৬৩ ধারার অধীনে সুপ্রিম কোর্ট অবস্থিত ভগবান দাস মার্গ-এ নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রতিবাদের অধিকার রক্ষার দাবি জানিয়ে দায়ের করা আবেদনের শুনানি করেন শীর্ষ আদালত। আদালত জানিয়েছেন, তাঁরা দিল্লির এই প্রতিবাদ–সংক্রান্ত সব পক্ষের কথা শুনবেন এবং কারও যেন কোনো সমস্যা না হয়, তা নিশ্চিত করবেন।আজ রোববার সুপ্রিম কোর্টকে জ্যেষ্ঠ আইনজীবীরা জানান, শনিবার দিল্লিতে প্রতিবাদ চলাকালে আইনজীবী এবং অন্য সাধারণ নাগরিকেরা পুলিশের নির্মমতা ও চরম বিধিনিষেধের শিকার হয়েছেন এবং তাঁদের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার খর্ব করা হয়েছে।ককরোচ জনতা পার্টির (সিজিপি) নেতা অভিজিৎ দিপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে আটকের পর আজ রোববার দিল্লি ক্যান্টনমেন্ট থানায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করে মুক্তি দেওয়া হয়েছে।ককরোচ জনতা পার্টির আন্দোলন ঠেকাতে সতর্ক অবস্থানে দাঙ্গা পুলিশ। ১১ অক্টোবর ২০২৬, নয়াদিল্লিসিজেপির আইনবিষয়ক প্রধান রত্না সিং বলেন, আগামী এক বছর তাঁরা ‘শান্তি ভঙ্গ করবেন না’, এই শর্তে ম্যাজিস্ট্রেট তাঁদের ছেড়ে দেন। সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার যন্তর মন্তরে দলের পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে ব্যাঙ্গালুরু থেকে মুম্বাই হয়ে দিল্লি পৌঁছানোর পর এই তিনজনকে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজের ভেতর থেকেই আটক করা হয়েছিল।সিজিপি আজ রোববার নতুন করে প্রতিবাদ বিক্ষোভের ডাক দিয়েছে। তারা প্রতিশ্রুতি দিয়েছে, তারা আবার যন্তর মন্তরের দিকে পদযাত্রা করবে এবং সব দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে।গতকাল শনিবার দলটি তাদের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছে, ‘আমরা পিছু হটছি না। আমরা আগামীকাল (রোববার) আবার…
Leave a Reply