1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
Logo

মিউনিখে বায়ার্নকে আটকে দিল আর্সেনাল

রিপোর্টারের নাম:
  • আপডেট: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

বায়ার্ন মিউনিখ ২ : ২ আর্সেনালভাইরাসে আক্রান্ত ভিনসেন্ট কোম্পানি ডাগআউটে থাকবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা ছিল। কিছুটা সংশয় ছিল গোলপোস্টের নিচে মানুয়েল ন্যয়ারের থাকা নিয়েও। শেষ পর্যন্ত দুজনই থাকলেন। কিন্তু বায়ার্ন মিউনিখের আর জয়ে ফেরা হলো না।আগের ম্যাচে ভাইকিংয়ের মাঠ থেকে ড্র করে ফেরা বায়ার্ন এবার নিজেদের মাঠে পয়েন্ট খোয়াল আর্সেনালের কাছে। দ্বিতীয়ার্ধে হ্যারি কেইনের গোলে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ২-২ সমতায় মাঠ ছাড়তে হয়েছে জার্মান চ্যাম্পিয়নদের।আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের শুরুতে দুই দলই ছিল সতর্ক। গত ম্যাচে লাল কার্ড দেখা মাইকেল ওলিসেকে ছাড়া নেমে বায়ার্ন আক্রমণে গুছিয়ে উঠতে সময় নিয়েছে। এর মধ্যেই সপ্তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় আর্সেনাল অধিনায়ক বুকায়ো সাকাকে। তাঁর বদলি হিসেবে নামা এবেরেচি এজে-ই দলকে এগিয়ে দেন ২৫ মিনিটে। মার্টিন ওডেগার্ডের দারুণ লম্বা পাস ধরে বক্সে ঢুকে ন্যয়ারকে পরাস্ত করেন এই ইংলিশ মিডফিল্ডার।১০ মিনিট পরই সমতায় ফেরে বায়ার্ন। মাঝমাঠ থেকে কেইনের অসাধারণ এক পাস ধরে আর্সেনালের রক্ষণ ভেঙে বক্সে ঢোকেন আলফোনসো ডেভিয়েস। এরপর ঠান্ডা মাথায় গোলরক্ষক দাভিদ রায়াকে পরাস্ত করেন কানাডিয়ান এই ফুটবলার। চলতি মৌসুমে এটি ছিল কেইনের সপ্তম অ্যাসিস্ট, ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এর চেয়ে বেশি আছে শুধু লামিনে ইয়ামালের (১০টি)।বড় জয়ে এল ক্লাসিকোর প্রস্তুতি সারল রিয়াল মাদ্রিদবিরতির পর দুই দলই গোলের ভালো সুযোগ তৈরি করে। ৪৮ মিনিটে ডেকলান রাইসের কর্নার থেকে ব্রুনো গিমারাইসের হেড গোললাইন থেকে ফিরিয়ে দেন ন্যয়ার। বল ক্রসবারে লেগেও ফিরে আসে। পরের মিনিটে বায়ার্নের উপামেকানোর হেড দারুণভাবে ঠেকান রায়া।৬১ মিনিটে পেনাল্টি থেকে বায়ার্ন এগিয়ে যায় কেইনের গোলে। ইংলিশ অধিনায়কের শট ব্লক করতে গিয়ে হাতে বল লাগান আর্সেনালের ইয়ুরিয়েন টিম্বার। ভিএআরে যাচাইয়ের পর পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পটকিক থেকে রায়ার বিপরীত দিকে বল পাঠিয়ে বায়ার্নকে এগিয়ে দেন কেইন।তবে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি স্বাগতিকেরা। ৮২ মিনিটে ননি মাদুয়েকের সঙ্গে আক্রমণ গড়ে ভিক্টর ইয়োকেরেস বল বাড়ান ডেকলান রাইসকে। বক্সের ডান…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira