1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
Logo

মিমির সিনেমা, ওটিটিতে আরও যা দেখবেন

রিপোর্টারের নাম:
  • আপডেট: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র ও রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন।‘আলাপ’ধরন: সিনেমাস্ট্রিমিং: হইচইদিনক্ষণ: ২৩ অক্টোবরআলাদা আলাদা আইটি কোম্পানিতে কাজ করে পাবলো মজুমদার (আবীর চট্টোপাধ্যায়), অদিতি মিত্র (মিমি চক্রবর্তী) ও স্বাতীলেখা সেন (স্বস্তিকা দত্ত)। একসুতোয় এসে মিলে যায় তাদের জীবনের গল্প। সম্পর্কের টানাপোড়েন নিয়ে নির্মিত ড্রামা ঘরানার সিনেমাটি প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে আসছে। প্রেমেন্দু বিকাশ চাকী পরিচালিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন অনসূয়া দাস, আরজে রোহিত প্রমুখ।‘ডিড সামওয়ান হ্যাপেন টু মেনশন মি?’ধরন: সিরিজস্ট্রিমিং: নেটফ্লিক্সদিনক্ষণ: চলমানএকসময় জাপানের অন্যতম পরিচিত অভিনেতা। লন্ডনের বিখ্যাত শেক্‌সপিয়ারস গ্লোব থিয়েটারে প্রধান চরিত্রে অভিনয় করা প্রথম জাপানি অভিনেতা হিসেবে তাঁর সুনামও রয়েছে। দুই বছর পর দেশে ফিরে তিনি দেখেন, প্রায় পুরো জাপানই তাঁকে ভুলে গেছে। নিজের পরিবারও তাঁকে চিনতে পারছে না। একসময় তারকা খ্যাতিতে অভ্যস্ত জেনের জীবন রাতারাতি বদলে যায়। এমন গল্প নিয়ে নির্মিত সিরিজটিতে অভিনয় করেছেন কোজি ইয়াকুশো, কেনতো কাকু, কেনিচি মাতসুয়ামা। ফুমিনোরি কানেকো, তাকুয়া সাকায়ে ও আতসুশি ওয়াতানাবে পরিচালিত সিরিজটি গতকাল বৃহস্পতিবার মুক্তি পেয়েছে।‘ডিড সামওয়ান হ্যাপেন টু মেনশন মি?’–এর পোস্টার। আইএমডিবি ‘মোয়ানা’ধরন: সিনেমাস্ট্রিমিং: জিওহটস্টারদিনক্ষণ: চলমানচলতি বছরের জুলাইয়ে মুক্তি পাওয়া লাইভ অ্যাকশন সিনেমাটি এবার ওটিটিতে এসেছে। টমাস কাইল পরিচালিত ওয়াল্ট ডিজনি পিকচার্সের এই সিনেমার কেন্দ্রে রয়েছে সাহসী কিশোরী মোয়ানা, নিজের দ্বীপ ও জনগণকে রক্ষা করতে যে এক বিপজ্জনক সমুদ্রযাত্রায় বের হয়। এতে অভিনয় করেছেন ডোয়াইন জনসন, ক্যাথরিন লাগাইয়া।‘মোয়ানা’র দৃশ্য। আইএমডিবি‘হয়ার ইজ ওয়ান্ডা ২’ধরন: সিরিজস্ট্রিমিং: অ্যাপল টিভি প্লাসদিনক্ষণ: চলমানওয়ান্ডা ক্লাট নিখোঁজ হওয়ার পর প্রথম মৌসুমে তার বাবা ডেডো ও মা কার্লোটা পুলিশের ওপর ভরসা হারিয়ে নিজেরাই মেয়েকে খুঁজতে নেমেছিলেন। প্রযুক্তিতে দক্ষ ছেলে ওলের সাহায্যে তাঁরা প্রতিবেশীদের ওপর নজরদারি শুরু করেন। এতে তাঁদের শান্ত শহরতলির আড়ালে লুকিয়ে থাকা নানা গোপন তথ্য সামনে আসে। ‘হয়ার ইজ ওয়ান্ডা ২’–এর দৃশ্য। আইএমডিবি দ্বিতীয় মৌসুমে পরিবারের…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira