1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
Logo

খাইবার পাখতুনখাওয়া জরুরি অবস্থা এড়ানোর সুযোগ খুব কম: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টারের নাম:
  • আপডেট: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি অবস্থা জারি করা হতে পারে। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। এই প্রদেশে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক–ই–পাকিস্তান (পিটিআই) ক্ষমতায় রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি বলেছেন, জরুরি অবস্থা এড়ানোর সুযোগ খুব কম বলেই মনে হচ্ছে। কারাবন্দী ইমরানের মুক্তির দাবিতে তাঁর দলের নেতা–কর্মীরা পাখতুনখাওয়া প্রদেশ থেকে ৪ অক্টোবর রাজধানী ইসলামাবাদ অভিমুখী লংমার্চ শুরু করেছে। যদিও সেই লংমার্চ গতকাল সপ্তম দিনেও এই প্রদেশেই রয়েছে। ইমরানের মুক্তিসহ বিভিন্ন দাবিদাওয়া নিয়ে পিটিআই ও কেন্দ্রীয় সরকার মুখোমুখি অবস্থান নিয়েছে। এই পরিস্থিতিতে গতকাল প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বৈঠক জরুরি অবস্থা জারির সম্ভাবনাকে জোরালো করেছে। পিটিআই হুঁশিয়ারি দিয়ে বলছে, জরুরি অবস্থা জারি কিংবা গভর্নরের শাসন পাখতুনখাওয়ায় কোনো সমাধান আনবে না।পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানসূত্রের বরাত দিয়ে জিও নিউজের খবরে বলা হয়েছে, গতকাল সরকারের উচ্চপর্যায়ের এক বৈঠকে খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নিয়েছে। সূত্রগুলো জানিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রিসভা এই পদক্ষেপে অনুমোদন দেবে বলে আশা করছেন সরকার–সংশ্লিষ্ট ব্যক্তিরা। আর এ বিষয়ে পার্লামেন্টের অনুমোদনের জন্য আগামী মঙ্গলবার উভয় কক্ষের অধিবেশন আহ্বান করা হয়েছে।গতকাল সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনায় এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি বলেছেন, জরুরি অবস্থা এড়ানোর সুযোগ খুব কম বলেই মনে হচ্ছে। তিনি পাল্টা প্রশ্ন করেন, আর কোনো সুযোগ অবশিষ্ট আছে কি? স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী গতকাল জিও নিউজকে বলেন, বৈঠকে খাইবার পাখতুনখাওয়ার পরিস্থিতি নিয়ে পরামর্শ ও আলোচনা চলছে। তবে জরুরি অবস্থা জারি করা কোনো প্রথম পছন্দ নয়। যদিও পরিস্থিতি ধীরে ধীরে চূড়ান্ত বা শেষ পদক্ষেপের দিকে এগোচ্ছে বলে মনে হচ্ছে। যদি অন্য কোনো বিকল্প অবশিষ্ট না থাকে, তাহলে সাংবিধানিক পথ অবলম্বন করতে হতে পারে বলে তিনি ইঙ্গিত দেন।প্রতিমন্ত্রী বলেন, জাতীয় নীতির বিরুদ্ধে বক্তব্য দেওয়া হচ্ছে, জনগণকে উসকানি দেওয়া হচ্ছে। তিনি অভিযোগ করেন, খাইবার পাখতুনখাওয়ায় ক্ষমতাসীন পিটিআই কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল অ্যাকশন…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira