1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
Logo

ইরানে একা ইসরায়েল আসলে কী করতে পারবে, তেহরানের সক্ষমতা কোথায়

রিপোর্টারের নাম:
  • আপডেট: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ইরান ইতিমধ্যে দুই দফা হামলা মোকাবিলা করে টিকে আছে। দেশটির এখনো পাল্টা হামলার সক্ষমতা রয়েছে। শুধু ইসরায়েল নয়, উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোতেও হামলা চালাতে সক্ষম ইরান। এসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা রয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সরকারকে উৎখাত করাই তাঁর দেশের ‘প্রধান লক্ষ্য’। আগামী সপ্তাহে ইসরায়েলে জাতীয় নির্বাচন। এর আগে জনমত জরিপগুলোতে নেতানিয়াহুর প্রতি সমর্থন কমতে দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে তিনি ইরানে আবার হামলা চালানোর আভাস দিয়ে এ কথা বলেছেন। বিশ্লেষকদের মতে, ইরানে বড় ধরনের ক্ষয়ক্ষতি করার সামরিক সক্ষমতা ইসরায়েলের রয়েছে। কিন্তু সামরিক সাফল্যকে কাজে লাগিয়ে কীভাবে ইরানের সরকার উৎখাত করা যাবে, সে বিষয়ে দেশটির সুস্পষ্ট কোনো কৌশল নেই। শুধু বিমান হামলা চালিয়ে এ লক্ষ্য অর্জনের সম্ভাবনা কম। অন্যদিকে স্থল অভিযান চালাতে গেলে অনেক বড় সামরিক প্রস্তুতি ও শক্তির প্রয়োজন হবে।এ ছাড়া যুক্তরাষ্ট্রের সহযোগিতা ছাড়া ইসরায়েলের পক্ষে বিশেষ করে পাহাড়ের নিচে থাকা ইরানের অস্ত্রের ঘাঁটিতে হামলা চালানো কঠিন। এ ধরনের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে মার্কিন বাহিনীর যে সক্ষমতা রয়েছে, তা ইসরায়েলের নেই।গত রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর আলোচনা হয়। এ ছাড়া মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইসরায়েল সফর করেন। এরপরই নেতানিয়াহু ইরানের সরকার উৎখাতের কথা বলেন। তবে ইরানে নতুন করে হামলায় যুক্তরাষ্ট্র অংশ নিতে রাজি হয়েছে কি না, সে বিষয়ে তিনি কোনো ইঙ্গিত দেননি। এমনকি ইরানের নেতৃত্বকে উৎখাত করার অভিযানে ওয়াশিংটন যোগ দেবে কি না, তা-ও স্পষ্ট করেননি।ইরান ইতিমধ্যে দুই দফা হামলা মোকাবিলা করে টিকে আছে। ইরানের এখনো পাল্টা হামলার সক্ষমতা রয়েছে। দেশটি শুধু ইসরায়েল নয়, উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোতেও হামলা চালাতে পারে। এসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা রয়েছে।আরবান কনিংহাম, গবেষক, রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটযুক্তরাষ্ট্রের সহযোগিতা ছাড়া ইসরায়েলের পক্ষে মাটির অনেক গভীরে থাকা ইরানের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালানো কঠিন হবে। কারণ, এ ধরনের লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য যুক্তরাষ্ট্রের যে সামরিক সক্ষমতা রয়েছে, তা ইসরায়েলের নেই।এদিকে যুক্তরাষ্ট্রের সমর্থন পাওয়া নিয়েও অনিশ্চয়তা…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira