1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
Logo

বিচ্ছেদের পর জাস্টিন ট্রুডোর প্রেমে কেটি পেরির নতুন জীবন

রিপোর্টারের নাম:
  • আপডেট: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

অরল্যান্ডো ব্লুমের সঙ্গে দীর্ঘ সম্পর্কের ইতি, বিচ্ছেদের কষ্ট সামলে বিশ্বজুড়ে কনসার্ট, তারপর নতুন প্রেম। ব্যক্তিগত জীবনের বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়া কেটি পেরি এখন ভালোবাসার কথা বলছেন খোলামেলাই। কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে বর্ণনা করেছেন নিজের জীবনের ভালোবাসার মানুষ হিসেবে। আজ রোববার, ২৫ অক্টোবর মার্কিন এই পপ তারকার ৪২তম জন্মদিন। গত ২ সেপ্টেম্বর প্রকাশিত পিপল সাময়িকীর সাক্ষাৎকারে কেটি জানান, ‘লাইফটাইমস ট্যুর’ তাঁকে ভক্তদের সঙ্গে নতুন করে যুক্ত হওয়ার পাশাপাশি ভালোবাসার মানুষেরও দেখা পাইয়ে দিয়েছে। বিচ্ছেদের কঠিন সময় পেরিয়ে এখন জীবনের ছোট ছোট আনন্দ উপভোগ করছেন তিনি। নতুন গান, কনসার্ট চলচ্চিত্র আর মেয়ে ডেইজিকে ঘিরে এগিয়ে চলেছে তাঁর জীবন। সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে প্রেম২০২৫ সালের জুলাইয়ে কানাডায় কনসার্ট সফরের সময় ট্রুডোর সঙ্গে কেটির ঘনিষ্ঠতার খবর সামনে আসে। ২৮ জুলাই মন্ট্রিয়লে তাঁদের একসঙ্গে নৈশভোজে দেখা যায়। এর দুই দিন পর মেয়েকে নিয়ে কেটির কনসার্টে যান ট্রুডো। এরপর বিভিন্ন আয়োজনে দুজনের উপস্থিতি সম্পর্কের আলোচনা আরও বাড়িয়ে দেয়।কেটি পেরিতখন কেটির জীবনে চলছিল বড় পরিবর্তন। দীর্ঘদিনের সঙ্গী হলিউড অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে তাঁর বিচ্ছেদের খবর প্রকাশ্যে এসেছে। ২০১৬ সালে তাঁদের প্রেমের শুরু। মাঝে সাময়িক বিচ্ছেদের পর আবার এক হন তাঁরা। ২০১৯ সালে হয় বাগ্‌দান। পরের বছর জন্ম নেয় তাঁদের মেয়ে ডেইজি ডাভ ব্লুম।২০২৫ সালের ৩ জুলাই দুজনের প্রতিনিধিরা বিচ্ছেদ নিশ্চিত করেন। একই সঙ্গে জানান, মেয়েকে যৌথভাবে বড় করে তোলার দিকেই মনোযোগ দিচ্ছেন কেটি ও অরল্যান্ডো।ট্রুডোর সঙ্গে পরিচয়ের পর জীবনে পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন কেটি। চলতি বছরের ৮ জুন নিউইয়র্কের ট্রিবেকা চলচ্চিত্র উৎসবে নিজের কনসার্ট চলচ্চিত্রের প্রিমিয়ারে ট্রুডোকে নিয়ে লালগালিচায় হাঁটেন তিনি। সেখানকার এক আলাপচারিতায় কেটি বলেন, জীবনের নানা ক্ষেত্রে নিজেকে এখন আরও স্থির মনে হচ্ছে তাঁর। ট্রুডোর সঙ্গে ভালোবাসা তাঁকে পূর্ণতার অনুভূতি দিয়েছে।সেপ্টেম্বরে পিপলকে দেওয়া সাক্ষাৎকারেও উঠে আসে সেই সম্পর্কের প্রসঙ্গ। কেটি জানান, ট্রুডো তাঁর গান জানেন, কাজের প্রতি সমর্থন দেন। এই অভিজ্ঞতা তাঁর জন্য মানসিক…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira