1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
Logo

পটুয়াখালীতে কলেজছাত্রকে তুলে নিয়ে দফায় দফায় মারধরের অভিযোগ

রিপোর্টারের নাম:
  • আপডেট: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

পটুয়াখালীতে এক কলেজছাত্রকে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে তাঁকে মারধর করা হয় বলে দাবি করেছেন ভুক্তভোগী দ্বীপ চন্দ্র শীল (২২)। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর নিরাপত্তার কারণে বর্তমানে আত্মগোপনে আছেন তিনি।দ্বীপ চন্দ্র শীল পটুয়াখালী সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র। তাঁর অভিযোগ, গতকাল দুপুর দেড়টার দিকে তিনি শহরের মুন্সেফপাড়া সড়কে অবস্থান করছিলেন। এ সময় ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী মোটরসাইকেলে এসে তাঁকে জোর করে তুলে নিয়ে যান। পরে কলেজের ভেতরে মসজিদের কাছে নিয়ে মারধর করা হয়।১২–১৫ জন যুবক মারধর করেছে জানিয়ে দ্বীপ বলেন, ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে সেখানে তাঁকে এলোপাতাড়ি পেটানো হয়। প্রায় ২০ মিনিট মারধরের পর অভিযুক্তরা তাঁকে কান ধরে দাঁড়িয়ে থাকতে বলেন। এভাবে ১০ মিনিট দাঁড়িয়ে থাকার একপর্যায়ে কান থেকে হাত ছুটে গেলে তাঁকে আবারও মারধর করা হয়।দ্বীপের ভাষ্য, তাঁর ঘনিষ্ঠ কয়েকজন মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। এরপর গতকাল রাত সাড়ে আটটার দিকে অভিযুক্ত ব্যক্তিদের একজন মুঠোফোনে তাঁর অবস্থান জানতে চেয়ে হুমকি দেন। দ্বীপের ভাষ্য, নির্যাতনে জড়িত ব্যক্তিদের মধ্যে একজন তাঁর কলেজের সহপাঠী ও ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। অন্যরাও ছাত্রদলের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত। তবে নিরাপত্তার কারণে অভিযুক্তদের পরিচয় প্রকাশ করতে চাননি। তাঁর আশঙ্কা, পরিচয় প্রকাশ করলে তাঁর ও তাঁর পরিবারের ওপর আবারও হামলা হতে পারে।দ্বীপের ভাষ্য, তাঁর ঘনিষ্ঠ কয়েকজন মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। এরপর গতকাল রাত সাড়ে আটটার দিকে অভিযুক্ত ব্যক্তিদের একজন মুঠোফোনে তাঁর অবস্থান জানতে চেয়ে হুমকি দেন। এরপর তাঁকে খুঁজতে শহরের একাধিক এলাকায় ঘুরে বেড়ান অভিযুক্ত ব্যক্তিরা। নিরাপত্তার কারণে থানায় কোনো অভিযোগ করেননি। বর্তমানে তিনি আত্মগোপনে আছেন।এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান। তিনি প্রথম আলোকে বলেন, এ ধরনের কোনো অভিযোগ তাঁর থানায় করা হয়নি। অভিযোগ পেলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira