ব্যবসায়ীদের অর্থায়নের খরচ কমাতে নীতি সুদহার আরও কমানোর ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর মোস্তাকুর রহমান।মোস্তাকুর রহমান বলেন, ‘আমরা অর্থায়নের খরচ কমানোর চেষ্টা করছি। ইতিমধ্যে নীতি সুদহার ৫০ বেসিস পয়েন্ট (শূন্য দশমিক ৫ শতাংশীয় পয়েন্ট) কমানো হয়েছে। মূল্যস্ফীতি যেহেতু কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, ভবিষ্যতে এটি আরও কমানোর চিন্তা আমরা করতেই পারি।’আজ শনিবার মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এ কথা বলেন বাংলাদেশ ব্যাংক গভর্নর মোস্তাকুর রহমান।দেশের অভ্যন্তরীণ বাণিজ্যে স্থানীয় ঋণপত্রের (লোকাল এলসি) তথ্য আদান–প্রদান আরও দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ী করার প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট-বার্তা’ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি অতিথি ছিলেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।নীতি সুদহার কী, কীভাবে কাজ করে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে ব্যাংকঋণের সুদের হার কমানোর উদ্যোগ নেয় কেন্দ্রীয় ব্যাংক। একে নীতি সুদহার বা রেপো রেট বলে। গত ৩১ জুলাই এই নীতি সুদহার ১০ শতাংশ থেকে ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে নীতি সুদহার নির্ধারণ করা হয় ৯ দশমিক ৫০ শতাংশে।নীতি সুদহার কমালে কেন্দ্রীয় ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলো আগের তুলনায় কম সুদে অর্থ ধার নিতে পারবে। এতে গ্রাহক পর্যায়েও ঋণের সুদহার কমবে বলে আশা করা হয়।নীতি সুদহার কমানোর মূল লক্ষ্য হলো বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা।নীতি সুদহার কমালে ব্যাংকগুলো উদ্যোক্তাদের জন্য ঋণের সুদের হার কমানোর সুযোগ পাবে। এতে বিনিয়োগ উৎসাহিত হবে, যা ব্যবসাবাণিজ্য বাড়াতে সহায়ক হবে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। যা সার্বিকভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে কাজে লাগবে। নীতি সুদহার কমালে বেসরকারি খাতে, বিনিয়োগ কর্মসংস্থান বাড়লে বাজারে অর্থের প্রবাহ বাড়তে পারে। যা মূল্যস্ফীতিকে বাড়িয়ে দিতে পারে।বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে ‘বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট (বার্তা)’ প্ল্যাটফর্মের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানএক মাসের মধ্যে বৈদেশিক মুদ্রার স্বয়ংক্রিয় নিলাম গভর্নর জানান, বৈদেশিক মুদ্রার বাজারে কারসাজির সুযোগ বন্ধ করতে স্বয়ংক্রিয়…
Leave a Reply