1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
Logo

অস্ট্রেলিয়ার ভিসানীতিতে কড়াকড়ি: বাংলাদেশি শিক্ষার্থী ও অভিবাসীদের করণীয় কী

রিপোর্টারের নাম:
  • আপডেট: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

অস্ট্রেলিয়ার জনসংখ্যায় বার্ধক্য, দক্ষ জনবলের ঘাটতি এবং আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবিলায় অভিবাসন অপরিহার্যঅস্ট্রেলিয়ার অর্থনৈতিক উন্নয়ন, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং শ্রমবাজারের চাহিদা পূরণে অভিবাসন দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তবে সাম্প্রতিক সময়ে দেশটির অভিবাসন ও ভিসানীতিতে বিভিন্ন সংস্কার, বিশেষত আন্তর্জাতিক শিক্ষার্থীদের ক্ষেত্রে পরিবর্তন, অভিবাসী জনগোষ্ঠীর একাংশের মধ্যে অনিশ্চয়তা, হতাশা ও অসন্তোষ সৃষ্টি করেছে। এসব উদ্বেগ অবশ্যই গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। তবে একই সঙ্গে একটি মৌলিক প্রশ্নও সামনে আসে, অভিবাসীরা কি শুধু অস্ট্রেলিয়ায় প্রাপ্ত সুযোগ-সুবিধা ও অধিকারের ওপর গুরুত্ব দেবেন, নাকি এসব সুযোগের সঙ্গে সংশ্লিষ্ট দায়িত্ব ও কর্তব্যের বিষয়টিও সমান গুরুত্ব পাবে? অস্ট্রেলিয়ার জনসংখ্যায় বার্ধক্য, দক্ষ জনবলের ঘাটতি এবং আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবিলায় অভিবাসন অপরিহার্য। তবে অভিবাসনের অর্থনৈতিক ও সামাজিক অবদান স্বীকার করার অর্থ এই নয় যে পরিবর্তিত পরিস্থিতিতে অভিবাসননীতি অপরিবর্তিত থাকতে হবে।অভিবাসননীতিতে সংস্কার কেন প্রয়োজন—অর্থনৈতিক, জনমিতিক ও প্রাতিষ্ঠানিক পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে অভিবাসননীতির সংস্কার একটি স্বাভাবিক প্রক্রিয়া। যেকোনো সরকারের দায়িত্ব হলো জাতীয় স্বার্থ, স্বচ্ছতা ও অভিবাসনব্যবস্থার দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিত করা।অস্ট্রেলিয়ার সাম্প্রতিক সংস্কারগুলোর অন্যতম উদ্দেশ্য আন্তর্জাতিক শিক্ষাব্যবস্থার মান ও ভিসাব্যবস্থার বিশ্বাসযোগ্যতা রক্ষা এবং অস্থায়ী অভিবাসনের সুযোগের অপব্যবহার প্রতিরোধ করা।২০২৪ সালের মার্চে ‘জেনুইন স্টুডেন্ট’ বা প্রকৃত শিক্ষার্থীসংক্রান্ত শর্ত চালুর পর শিক্ষার্থী ভিসার কিছু আবেদনপদ্ধতিতে আরও পরিবর্তন এসেছে। এসব পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো প্রকৃত শিক্ষা গ্রহণের আকাঙ্ক্ষাকে এমন প্রচেষ্টা থেকে পৃথক করা, যেখানে শিক্ষার্থী ভিসাকে মূলত কর্মসংস্থান বা দীর্ঘদিন অবস্থানের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়।এসব সংস্কারের ফলে কিছু প্রকৃত আবেদনকারীও অসুবিধার সম্মুখীন হতে পারেন। তবে অভিবাসনব্যবস্থার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা রক্ষার প্রয়োজনীয়তাকে উপেক্ষা করা যায় না। কারণ, একটি গ্রহণযোগ্য অভিবাসনব্যবস্থা অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক সুনামের পাশাপাশি প্রকৃত শিক্ষার্থী ও অভিবাসীদের স্বার্থও সুরক্ষিত রাখে।আন্তর্জাতিক শিক্ষা: জ্ঞানার্জন, নাকি অভিবাসনের মাধ্যম—অস্ট্রেলিয়ার উচ্চশিক্ষা খাতে কর্মরত শিক্ষক হিসেবে আমরা আন্তর্জাতিক শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ অবদান প্রত্যক্ষ করি। তাঁরা বিশ্ববিদ্যালয়, স্থানীয় অর্থনীতি ও বহুসাংস্কৃতিক সমাজকে সমৃদ্ধ করেন। অসংখ্য শিক্ষার্থী আন্তরিকতার সঙ্গে…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira