1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
Logo

দাম্পত্যে সন্দেহ থেকে মধ্যবিত্তের গল্প, আলোচনায় কোন পাঁচ নাটক

রিপোর্টারের নাম:
  • আপডেট: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

মুক্তির দুই দিনেই ভিউ কোটি ছাড়িয়েছে অপূর্ব ও নাজনীন নীহা অভিনীত নাটক ‘ভালো আছো তো’। নতুন জুটি, পারিবারিক টানাপোড়েন, প্রেম আর আবেগের গল্প—অক্টোবরজুড়ে ইউটিউবে সাড়া ফেলেছে আরও কয়েকটি নাটক। জেনে নেওয়া যাক এমন পাঁচ নাটকের গল্প। চার দিনে ৭০ লাখ ২৯ সেপ্টেম্বর সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ‘নিয়তি’। এখন পর্যন্ত নাটকটির ভিউ ১ কোটি ৩০ লাখ। মুহাম্মদ মিফতাহ আনানের লেখা ও পরিচালনায় নাটকটির কেন্দ্রে রয়েছে পারিবারিক সম্পর্কের জটিলতা, বাবা-মায়ের সঙ্গে সন্তানের টানাপোড়েন, আদর্শের সংঘাত ও প্রেম। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও নাজনীন নাহার নীহা। নাটকটি নিয়ে আলোচনার অন্যতম কারণ ইয়াশ–নীহা জুটির রসায়ন। দুজনের সাবলীল অভিনয় নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন দর্শক।‘নিয়তি’র পোস্টার। ফেসবুক থেকে প্রেমে ভুল-বোঝাবুঝিআরশ খান ও সুনেরাহ বিনতে কামাল জুটির নতুন কাজ ‘মায়ারে’ প্রকাশ করেছে এলবিসি এন্টারটেইনমেন্ট। নাজ নাজমার রচনা ও সংলাপে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন কাজী বাহাদুর। ১ অক্টোবর মুক্তির দুই দিনেই নাটকটি ২০ লাখের বেশি ভিউ পেয়েছিল। গতকাল পর্যন্ত ভিউ ৪৭ লাখ ৪৩ হাজার। নাটকের গল্পে রয়েছে তরুণ প্রজন্মের সম্পর্কের জটিলতা, আবেগ ও ভুল-বোঝাবুঝি।আরশ ও সুনেরাহর পর্দার রসায়ন গল্পটিকে আকর্ষণীয় করে তুলেছে বলে মন্তব্য করেছেন অনেক দর্শক।‘মায়ারে’ নাটকের পোস্টার। ফেসবুক থেকে নতুন জুটির সাফল্যঅক্টোবরের নাটকগুলোর মধ্যে আরেকটি কাজ উল্লেখযোগ্য ‘তোমার ঠিকানায়’। ২৪ সেপ্টেম্বর হিয়া এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশিত নাটকটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সেরনিয়াবাত শাওন। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার ও সাদনিমা বিনতে নোমান। এটি মূলত পারিবারিক আবহ, ভালোবাসা ও আবেগের টানাপোড়েনের গল্প।খায়রুল বাসার ও সাদনিমার জুটির জনপ্রিয়তা ভূমিকা রেখেছে। গতকাল পর্যন্ত নাটকটির ভিউ ১ কোটি ৭৪ লাখ।‘তোমার ঠিকানায়’ নাটকের পোস্টারমধ্যবিত্তের গল্পরোমান্টিক ঘরানার বাইরে গিয়ে ‘সংসারের বোঝা’ নাটকটি মধ্যবিত্ত পরিবারের জীবনকে সামনে এনেছে। ১ অক্টোবর জি-সিরিজ বাংলা নাটকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত নাটকটির রচয়িতা প্রত্যয় হাসান, পরিচালক নাজমুল রনি। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও নীলাঞ্জনা নীলা। গতকাল পর্যন্ত…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira