বার্সেলোনা ১-২ রিয়াল মাদ্রিদ লা লিগায় বার্সেলোনার জয়রথ থামালেন কিলিয়ান এমবাপ্পে। ক্যাম্প ন্যুতে তাঁর জোড়া গোলে মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় ২-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। লিগে টানা ৯ ম্যাচ জয়ের পর এটা বার্সার প্রথম হার। ক্যাম্প ন্যুতে লিগে টানা ২৩ ম্যাচ জয়ের পর এটা বার্সার প্রথম হারও। সেই হারে আসলে বার্সার ঘর তছনছ হয়েছে এমবাপ্পেতে। ক্যাম্প ন্যুতে তাঁর শরীরে কী ভর করে কে জানে! নইলে ৪১ মিনিটে রিয়ালের এগিয়ে যাওয়ার কথা নয়। ডান প্রান্ত থেকে ইয়ান দিওমান্দের ক্রস ক্লিয়ার করার সময় ভুল করেন বার্সা ডিফেন্ডার মার্তিন। বল মারেন বাঁ পাশ দিয়ে ছুটে আসা এমবাপ্পের পায়ে। ছুটন্ত এমবাপ্পের পায়ের অনিচ্ছাকৃত টোকায় বল জালে জড়ায়। ক্যাম্প ন্যুতে অবশ্য এমবাপ্পেরই গোল পাওয়ার কথা ছিল সেটা যেভাবেই হোক। বার্সার বিপক্ষে ১১ ম্যাচে এটা তাঁর ১৩তম গোল, এর মধ্যে ক্যাম্প ন্যুতেই ১০টি!১১তম গোলটি পেতে এমবাপ্পেকে অপেক্ষা করতে হয় ম্যাচের ৮৭ মিনিট পর্যন্ত। তাঁর আগে ৬১ মিনিটে রাফিনিয়ার গোলে সমতায় ছিল বার্সা।মরিনিওর সর্বশেষ সেই এল ক্লাসিকোর নায়কেরা এখন কে কোথায়জয়ের পর সবার আগে রিয়ালের গোলকিপার আন্দ্রে লুনিনকে আলাদা করে ধন্যবাদ জানাতে পারেন কোচ জোসে মরিনিও। এই ম্যাচে রিয়ালের মূল একাদশে তাঁর থাকার কথা ছিল না। নিয়মিত গোলকিপার থিবো কোর্তোয়া ফ্লুতে আক্রান্ত হওয়ায় সুযোগ পান। ৬৫ মিনিটে জেরার্দ মার্তিনের হেড থেকে বার্সা নিশ্চিত গোল পায়নি ইউক্রেনের এই গোলকিপারের কারণে। ডান দিকে ঝাঁপিয়ে লুনিনের অবিশ্বাস্য সেভে প্রথমার্ধে ভুলের শাপমোচন করতে পারেননি মার্তিন। প্রথমার্ধেও বার্সার উইঙ্গার অ্যান্থনি গর্ডনের তিনটি ভালো সেভ করেন লুনিন।রিয়ালের হয়ে ১০০ গোল হয়ে গেলে এমবাপ্পেরএমবাপ্পের প্রথম গোল হজমের পর সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠেছিল বার্সা। সেরা সুযোগটা পেয়েছিল পিছিয়ে পড়ার তিন মিনিট পরই। পেদ্রির দারুণ পাস পেয়ে ডান কোণায় লুনিনকে একা পেয়ে গিয়েছিলেন লামিনে ইয়ামাল। বলটা কেন কাছের পোস্টের বাইরে মারলেন, সেটা নিয়ে সবচেয়ে বেশি ভাববেন সম্ভবত ইয়ামাল নিজেই। সম্ভবত দ্বিধায় ছিলেন কোন পোস্টে মারবেন!রাফিনিয়া…
Leave a Reply