1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
Logo

পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর তিরে বিদ্ধ জ্ঞানেশ কুমারের ভাই

রিপোর্টারের নাম:
  • আপডেট: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

দিল্লি বিমানবন্দরে তাঁকে তিন ঘণ্টা আটকে রাখার নেপথ্য কারণ জানিয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান ভোটের আগে রাজনীতিতে অন্য মাত্রা জুড়লেন। গতকাল শুক্রবার রাজ্য বিধানসভায় তিনি জানালেন, ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে ফেরার সময় দিল্লি বিমানবন্দরে তাঁকে অহেতুক আটকে রাখা হয়। জিনিসপত্র তল্লাশি করা হয় এবং ৫০ হাজার রুপি জরিমানার চালান কাটা হয়। এ কাজের নেপথ্যে ছিলেন যিনি, তিনি এ দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভাই মণীশ কুমার।মানের অভিযোগ, এটাই বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক প্রতিশোধ নেওয়ার কায়দা। মণীশ কুমারের পরিচয় জানিয়ে তিনি বলেন, ‘উনি ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসের (আইআরএস) কর্মকর্তা, দিল্লি শুল্ক বিভাগের ভারপ্রাপ্ত।’পাঞ্জাবের ভোটার তালিকা সংশোধন (এসআইআর) ও সিইসি জ্ঞানেশ কুমারের কাজকর্ম নিয়ে স্বাধীন তদন্তের দাবি জানিয়ে এক প্রস্তাব শুক্রবার পাঞ্জাব বিধানসভায় গৃহীত হয়। এ নিয়ে আলোচনার সময় অনেক সদস্য সিইসির পদত্যাগ দাবি করেন। প্রস্তাব পাস হওয়ার সময় কংগ্রেস, শিরোমনি অকালি দল ও বিজেপি সদস্যরা সভায় উপস্থিত ছিলেন না।পাঞ্জাবের শাসন ক্ষমতায় রয়েছে আম আদমি পার্টি (আপ)। সেই দলেরই মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান। বিজেপি ওই রাজ্যে বিরোধী পক্ষ। রাজনৈতিক দিক থেকে কংগ্রেসও আপের প্রতিপক্ষ। এসআইআর নিয়ে এবং অন্যান্য নানা কারণে পাঞ্জাব সরকারের সঙ্গে বিজেপির রাজনৈতিক রেষারেষি অব্যাহত আছে।ওই প্রস্তাব নিয়ে আলোচনার সময়ই মুখ্যমন্ত্রী মান দিল্লি বিমানবন্দরে তাঁকে ‘হেনস্তার’ বিষয়টির অবতারণা করে মণীশ কুমারের বিরুদ্ধে এই মারাত্মক অভিযোগ করেন।মুখ্যমন্ত্রী বলেন, ‘শুল্ক বিভাগের কর্মীরা বারবার বলতে থাকেন, আমার জিনিসপত্র তল্লাশি করা হবে। তল্লাশি শেষে কিছুই না পাওয়ায় তাঁরা আমাকে যেতে দেন। যখন বেরোচ্ছি, তখনই সেই কর্মকর্তারা আবার এসে বলেন, ওপর মহল থেকে তাঁদের ওপর খুব চাপ রয়েছে। একটা চালান কাটতেই হবে। তারপর তাঁরা ৫০ হাজার রুপি জরিমানা ধার্য করেন।’এ সময়েই বিজেপির উদ্দেশে মান বলেন, ‘এভাবেই ওরা প্রতিশোধ নেয়। দিল্লি এয়ারপোর্টের শুল্ক কর্মকর্তা কে? তাঁর নাম মণীশ কুমার। তিনি এ দেশের সিইসি জ্ঞানেশ কুমারের ভাই।’এ অভিযোগের কথা জানাজানি হওয়ার সঙ্গে সঙ্গেই বিজেপি তীব্র…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira