1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
Logo

আগের সময়সূচিতে ফিরল দোকানপাট–মার্কেট-শপিং মল, বন্ধ রাত ৮টায়

রিপোর্টারের নাম:
  • আপডেট: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেওয়া সাময়িক ছাড়ের মেয়াদ শেষ হওয়ায় গতকাল শুক্রবার থেকে আগের সময়সূচিতে ফিরেছে শপিং মল, মার্কেট ও দোকানপাট। এখন থেকে এসব প্রতিষ্ঠান বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে।৫ অক্টোবর বিদ্যুৎ বিভাগের এক নির্দেশনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত শপিং মল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল।রাত ৮টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশনির্দেশনায় বলা হয়েছিল, ২৩ অক্টোবর থেকে এসব প্রতিষ্ঠানের পূর্বনির্ধারিত সময়সূচি বহাল থাকবে। সে অনুযায়ী, বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে শপিং মল, মার্কেট ও দোকানপাট।বিদ্যুৎ সাশ্রয় ও ব্যবস্থাপনার অংশ হিসেবে গত ১২ আগস্ট দেশের সব শপিং মল, দোকানপাট রাত ৮টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়।একই সঙ্গে সন্ধ্যা ৭টার পর দোকানপাট ও শপিং মলে আলোকসজ্জা না করার নির্দেশনা দিয়েছিল বিদ্যুৎ বিভাগ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira