২৯ অক্টোবর সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ হবে।ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রচারণার শেষ দিন ছিল গতকাল সোমবার। এদিন সকাল থেকেই ব্যস্ত ছিলেন প্রার্থীরা। কেউ ছুটেছেন গ্রামে গ্রামে, কেউ করেছেন পথসভা, আবার কেউ জনসভায় তুলে ধরেছেন নিজের উন্নয়ন পরিকল্পনা। শেষ মুহূর্তে ভোটারদের মন জয়ের পাশাপাশি উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়ার প্রতিযোগিতাও ছিল চোখে পড়ার মতো।বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন (ধানের শীষ) ও ১১–দলীয় জোটের প্রার্থী জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা) দিনভর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী খাদেমুল ইসলামের (হাতপাখা) পক্ষে শহরে গণমিছিল হয়েছে। এদিকে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী আবদুল আলীম নিজামীর (বটগাছ) মাইকিং শোনা গেলেও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুকের (ডাব) কোনো প্রচারণা চোখে পড়েনি।২৯ অক্টোবর সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ হবে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আজ মঙ্গলবার সকাল আটটায় প্রচারণা শেষ হচ্ছে।উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখার আহ্বানগতকাল বেলা ১১টার দিকে রুহিয়া উপজেলার আখানগর ইউনিয়নের চতুরাখোর গ্রামে নির্বাচনী সভার মধ্য দিয়ে শেষ দিনের প্রচারণা শুরু করেন মির্জা ফয়সল আমীন। পরে ওই ইউনিয়নের দলুয়াপাড়া, শুকানীপাড়া, দেবীডাঙ্গাসহ ৯টি এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করেন তিনি।সকালে জামায়াতে ইসলামীর জেলা কার্যালয়ে নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন দেলাওয়ার হোসেন। বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার গড়েয়া এলাকায় গিয়ে গোপালপুর ও লস্করা গ্রামে গণসংযোগ করেন। পরে মোলানী, জগন্নাথপুর ও তেলীপাড়া এলাকায়ও গণসংযোগ ও পথসভা করেন।এসব কর্মসূচিতে মির্জা ফয়সল আমীন তাঁর বড় ভাই রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সময়ের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, তাঁর ভাই এমপি থাকার সময় সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন, দুটি নতুন উপজেলা গঠন এবং চারটি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি করার উদ্যোগ নেওয়া হয়েছিল। মেডিক্যাল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, নার্সিং ইনস্টিটিউট, ২৫০ শয্যার হাসপাতালকে ৬০০ শয্যায় উন্নীত করা, বন্ধ বিমানবন্দর চালু, ইপিজেড স্থাপন এবং গ্রামীণ সড়ক, কালভার্ট ও সেতু নির্মাণের…
Leave a Reply