1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
সোমবার, ১৮ মে ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
Logo

চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা আজম খানের বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা

রিপোর্টারের নাম:
  • আপডেট: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

টাইম নিউজ ডেস্কঃ ঢাকা কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা আজম খানের বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত কয়েক দফায় চাঁদপুর শহরের আব্দুল করিম পাটোয়ারী সড়কের সিংহ পাড়া এলাকায় অবস্থিত তার বাসভবনে এ ঘটনা ঘটে। এতে আজম খানের প্রায় ২০ জন সমর্থক গুরুতর আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

সন্ধ্যায় নিজের বাড়িতে সংবাদ সম্মেলন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজম খান। তিনি সাংবাদিকদের জানান, বেলা ১১টার দিকে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হঠাৎই বাড়িতে হামলা করে। তারা প্রথমে বাড়িতে ঢুকে বাড়ির ভেতরের থাকা আমার ব্যবহৃত গাড়ি, আমার নেতাকর্মী এবং ভাড়াটিয়াদের কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করে। এরপর আমার ফ্ল্যাটে ঢুকে দেশীয় অস্ত্র দিয়ে আসবাবপত্রসহ অন্যান্য জিনিস ভাঙচুর করে। এ সময় অন্তত ২৬ জন নেতাকর্মী আহত হন।

তিনি আরো বলেন, আমি তো আমার রাজনীতি করি না। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান সাহেবের রাজনীতি করি। আমি বিগত দিনের কর্মসূচিতে কোথাও, কোনখানে নিজে জন্য ভোট চাইনি। এমন কোন প্রমাণ কেউ দেখাতে পারবে না। আমি বিএনপি এবং ধানের শীষের পক্ষে জনসমর্থন বাড়াতে বিভিন্ন কর্মসূচি পালন করছে। আমার নেতা তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণে যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন, সেটি বাস্তবায়নে মানুষের দ্বারে দ্বারে গিয়ে লিফটের বিতরণ করছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয় করতে মানুষের কাছে ভোট ভিক্ষা চাচ্ছি। বিএনপি’র একজন সামান্য কর্মী হিসেবেও এটি আমার দায়িত্ব এবং কর্তব্য। আমি সকল কর্মসূচিতে প্রকাশ্যে বলেছি, দল থেকে যাকে মনোনয়ন দিবে, আমি তার পক্ষে কাজ করব। এটাই কি আমার অপরাধ।

তিনি কান্না জড়িত কণ্ঠে বলেন, যারা আমার বাড়িতে সন্ত্রাসী হামলা করেছে তাদের কাছে আমার একটাই প্রশ্ন, তারা আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের ছবির ভাংচুর করেছে কেন। তারা আসলে কোন বিএনপি করে, কোন ব্যক্তির রাজনীতি করে। যাদের কাছে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের ছবিও নিরাপদ নয়- তাদের কাছে বিএনপি কিভাবে নিরাপদে থাকবে।

আজম খান জড়িতদের গ্রেপ্তারের দাবী জানিয়ে বলেন, এ বিষয়ে থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira