1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
Logo

ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের দোকানেও ভাঙচুর-লুটপাট, আতঙ্কে ব্যবসায়ীরা

রিপোর্টারের নাম:
  • আপডেট: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে ফ্রান্সে চলমান বিক্ষোভের মধ্যে গত সপ্তাহে বিভিন্ন স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এতে প্যারিসে প্রবাসী বাংলাদেশিদের বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন করে সহিংসতার আশঙ্কায় এখন ব্যবসা ও নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠায় আছেন বাংলাদেশি ব্যবসায়ী ও সাধারণ প্রবাসীরা। পরিস্থিতি সামাল দিতে শনিবার দেশজুড়ে প্রায় ৭০ হাজার পুলিশ ও জেন্ডারমেরি সদস্য মোতায়েনের ঘোষণা দিয়েছে ফ্রান্স সরকার।গত সপ্তাহের বিক্ষোভ চলাকালে প্যারিসে হাসান নামের এক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীর মোবাইল ফোনের সরঞ্জাম ও ইলেকট্রনিক পণ্যের দোকানে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। ক্ষতিগ্রস্ত এই ব্যবসায়ী বলেছেন, তাঁর দোকানে প্রায় ৯০ হাজার ইউরো মূল্যের মালামাল ছিল, যার পুরোটাই লুট হয়ে গেছে। এতে তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।বিক্ষোভে ক্ষতিগ্রস্ত ম্যাকডোনাল্ডসের একটি ক্ষতিগ্রস্ত রেস্তোরাঁর সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন মানুষ। ফ্রান্সের রাজধানী প্যারিসে, ১৮ অক্টোবর ২০২৬প্যারিসের বিভিন্ন এলাকায় মানি ট্রান্সফার ও মানি এক্সচেঞ্জ ব্যবসার সঙ্গে জড়িত প্রবাসী বাংলাদেশিরাও গভীর উদ্বেগে রয়েছেন। রিয়া ও মানিগ্রামের মতো আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের ছোট ছোট আউটলেট পরিচালনাকারী বাংলাদেশি উদ্যোক্তাদের আশঙ্কা, নতুন করে রাস্তায় সহিংসতা শুরু হলে তাঁদের দোকানগুলো হামলার শিকার হতে পারে। অতীতে আন্দোলন চলাকালে এ ধরনের আর্থিক লেনদেনের আউটলেটগুলো বেশি লুটের শিকার হওয়ার নজির রয়েছে বলে জানান তাঁরা।প্যারিস নগর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ১৭ ও ১৮ অক্টোবরের সহিংসতায় ২১ অক্টোবর পর্যন্ত কেবল প্যারিসেই ৪৫১টি দোকানে ভাঙচুরের ঘটনা ঘটে। এ ছাড়া ফরাসি সরকারের হিসাবে দেশজুড়ে কয়েক হাজার ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।প্যারিসে ইউনিয়ন মার্টের স্বত্বাধিকারী এলান খান চৌধুরী জানান, চলমান অস্থিরতায় ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা বিরাজ করছে। দোকানপাটের নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে এবং জনজীবনে স্বস্তি ফিরে আসবে।প্যারিস নগর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২১ অক্টোবর পর্যন্ত কেবল প্যারিসেই ৪৫১টি দোকানে ভাঙচুরের ঘটনা ঘটেব্যবসায়ীদের পাশাপাশি সাধারণ প্রবাসী কর্মীরাও অনিশ্চয়তায় পড়েছেন। প্যারিসে খাবার সরবরাহের (ফুড ডেলিভারি) কাজ করা মনির হোসেন জানান, আন্দোলন…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira