সবুজ চা-বাগানের বুক চিরে সকালের নরম রোদ যখন ধীরে ধীরে উঁকি দিচ্ছিল গাছের পাতার ফাঁকে, উদালিয়া চা-বাগানের মেঠো পথ ধরে হেঁটে আসছিল কালাপানি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছোট্ট শিশু প্রণব দাশ। পূজার ছুটির আনন্দ হয়তো ছিল, কিন্তু সেই আনন্দের পেছনে ছিল চা-শ্রমিক পরিবারের চিরচেনা এক করুণ নীরবতা। কিন্তু স্কুলের চত্বরে পা রাখতেই প্রণবের ছোট্ট পৃথিবীটা যেন এক লহমায় বদলে গেল।তার ছোট্ট দুটো হাতের মুঠোয় তুলে দেওয়া হলো রঙিন একটি নতুন স্কুলব্যাগ, খাতা আর পেনসিল। বিস্ময়ে তাকিয়ে রইল সেই উপহারের দিকে, যেন নিজের ভাগ্যকেই বিশ্বাস করতে পারছিল না। কত দিন হয়তো সে ছেঁড়া ব্যাগে বই ভরেছে, আধভাঙা পেনসিলে লেখার চেষ্টা করেছে; আর আজ সেই ছোট্ট বুকে আছড়ে পড়ল অসীম এক আনন্দের ঢেউ। প্রণব এক হাতে ব্যাগটি বুকে চেপে ধরল, ঠিক যেমন মায়েরা পরম যত্নে তাঁদের সন্তানকে আগলে রাখেন।প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’–এর অংশ ২৫ অক্টোবর চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুরা গিয়েছিলেন ফটিকছড়ি উপজেলার উদালিয়া চা-বাগানে অবস্থিত আলহাজ্ব মোস্তাফিজুর রহমান প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে চিকনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মোট তিনটি বিদ্যালয়ের প্রায় ১০০ শিক্ষার্থীর মধ্যে নতুন স্কুলব্যাগ, খাতা, পেনসিল, রাবার, শার্পনার, স্কেল, পেনসিল বাক্স ইত্যাদি শিক্ষা উপকরণ তুলে দেন বন্ধুরা।চট্টগ্রাম বন্ধুসভার একটি ভালো কাজ।বিতরণ অনুষ্ঠানের শুরুতে বন্ধুসভার বন্ধু ও জাহানারা মমতাজ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক পল্লবী খাস্তগীর বলেন, ‘সন্তানদের মধ্যে কোনো ধরনের বিভেদ থাকবে না। চা-শ্রমিকদের সন্তান বলে আলাদা কোনো ট্যাগ থাকবে না। এই কোমলমতি শিক্ষার্থীরা শুধু উদালিয়া চা–বাগানেই আলো ছড়াবে না, পর্যাপ্ত সুযোগ-সুবিধা পেলে একদিন বড় হয়ে নিজেদের চিকিৎসক, প্রকৌশলী হিসেবে প্রতিষ্ঠিত করবে দেশজুড়ে।’উদালিয়া চা-বাগানের সহকারী মহাব্যবস্থাপক নাদিম খান প্রথম আলো ও বন্ধুসভার উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, ‘প্রথম আলোর ব্যাপ্তি সারা দেশে। দীর্ঘ এই সফল যাত্রার অংশ হিসেবে আজ শিশুদের জন্য উপহার নিয়ে এসেছেন বন্ধুসভার বন্ধুরা। এ জন্য প্রথম আলো ও বন্ধুসভাকে ধন্যবাদ। সামনের দিনগুলোতেও চট্টগ্রাম বন্ধুসভা এ ধরনের উদ্যোগ…
Leave a Reply