1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
Logo

কুড়িল বিশ্ব রোড এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত

রিপোর্টারের নাম:
  • আপডেট: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

রাজধানীর খিলক্ষেত এলাকার কুড়িল বিশ্ব রোডে রাস্তা পার হওয়ার সময় একটি প্রাইভেট কারের ধাক্কায় ইয়াসিন (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মো. ইমরান (২৬) নামের আরেক পথচারী আহত হয়েছেন।শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে পথচারীরা তাঁদের দুজনকে উদ্ধার করে রাত নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জরুরি বিভাগে আহত ইমরানের চিকিৎসা চলছে।আহত দুজনকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মোহাম্মদ লিজন প্রথম আলোকে বলেন, সন্ধ্যায় কুড়িল বিশ্ব রোড এলাকায় রাস্তা পারাপারের সময় প্রাইভেট কারের ধাক্কায় ইয়াসিন রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। নিহত ব্যক্তি হাসপাতালে নেওয়ার পথে শুধু নিজের নাম ইয়াসিন বলতে পেরেছিলেন। তবে তিনি কোথায় থাকেন বা কী করেন, সে বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারেননি। ইয়াসিনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।হাসপাতালে চিকিৎসাধীন আহত ইমরান জানান, তাঁর বাসা রাজধানীর মগবাজার এলাকায়। সন্ধ্যায় তিনি ৩০০ ফুট এলাকায় ঘুরতে বের হয়েছিলেন। সেখানে রাস্তা পার হওয়ার সময় প্রাইভেট কারের ধাক্কায় তিনি আহত হন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira