রাজধানীর কারওয়ান বাজারে মাছের আড়ত থেকে চাঁদা তোলার অভিযোগে আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক নয়ন হোসেনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে খোঁজ নিয়ে দেখা গেছে, এই ছাত্রদল নেতার নিজের এলাকা আদাবরে চাঁদাবাজি, দখলসহ নানা ঘটনায় তাঁর জড়িত থাকার অভিযোগ রয়েছে।নয়নকে গ্রেপ্তারের কথা গতকাল বৃহস্পতিবার জানায় ডিবি পুলিশ। আজ আদাবর এলাকায় গিয়ে স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ পাওয়া যায়। নয়ন ও তাঁর অনুসারীদের কর্মকাণ্ডে এলাকার বাসিন্দারা অতিষ্ঠ হয়ে উঠেছিলেন বলে জানান তাঁরা। স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন, আদাবরের মনসুরাবাদ হাউজিংয়ে সড়ক সংস্কারের কাজ চলছে। সেখানে বাড়িগুলোর পানি ও পয়োনিষ্কাশন নালার কাজ নিজেদের লোক দিয়ে করাতে ভবনমালিকদের বাধ্য করেছেন নয়নের অনুসারীরা। কাজ শেষে বাড়িপ্রতি ২০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত জোর করে আদায় করেন তাঁরা। এ ছাড়া আদাবর এলাকার বিভিন্ন নির্মাণাধীন ভবন, ফুটপাতের দোকান, এমব্রয়ডারি কারখানা থেকে চাঁদা তোলা, বাড়ি দখলের চেষ্টার অভিযোগও রয়েছে নয়নের বিরুদ্ধে।আজ দুপুরে সরেজমিনে দেখা যায়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় আদাবর মনসুরাবাদ হাউজিংয়ের ৬ নম্বর সড়কে সংস্কারকাজ চলছে। রাস্তা খুঁড়ে পানির লাইনের কাজ করা হচ্ছে। সড়কটির দুই পাশে রয়েছে ৫০ থেকে ৬০টি বাড়ি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এসব বাড়ির পানির ও পয়োনিষ্কাশন লাইনের কাজ জোর করে নিজেদের লোক দিয়ে করিয়েছেন নয়নের অনুসারীরা। পরে প্রতিটি বাড়ি থেকে অতিরিক্ত টাকা আদায় করা হয়েছে।স্থানীয় ব্যক্তিরা জানান, সড়কটির ৬৯ ও ৭০ নম্বর বাড়ির পানির ও পয়োনিষ্কাশন লাইনের কাজের জন্য ৫৫ হাজার টাকা দাবি করা হয়। বাড়ির মালিক এত টাকা দিতে রাজি না হওয়ায় তাঁকে হুমকি দেওয়া হয়। পরে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়।বাড়িটির তত্ত্বাবধায়ক সাজু হোসেন প্রথম আলোকে বলেন, বাড়ির মালিক পরিচিত মিস্ত্রি দিয়ে কাজ করাতে চেয়েছিলেন। কিন্তু চার-পাঁচজন এসে তাঁদের দিয়েই কাজ করানোর জন্য চাপ দেন। তাঁরা নিজেদের ছাত্রদল নেতা নয়নের লোক বলে পরিচয় দেন। কাজ শেষে ৫৫ হাজার টাকা বিল করেন। এত টাকা দিতে রাজি না হওয়ায়…
Leave a Reply